মন্দিরে প্রবেশের জেরে নারীকে অর্ধনগ্ন করে জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো রাস্তায়
মহারাষ্ট্রের উল্লাসনগরে মন্দিরে প্রবেশ সংক্রান্ত বিরোধের জেরে এক নারী ও তার পরিবারের ওপর প্রকাশ্যে চরম অপমান ও পাশবিক হামলার ঘটনা ঘটেছে। বিংশ শতাব্দীতে দাঁড়িয়েও মধ্যযুগীয় এই বর্বরতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই নেটজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। থানে জেলার উল্লাসনগরের ওয়াঘরি নগর এলাকার এই ঘটনায় একই সম্প্রদায়ের দুটি পরিবারের মধ্যকার আদিম হিংস্রতা প্রকাশ পেয়েছে।
পুলিশ এবং অভিযোগের বিবরণ অনুযায়ী, স্থানীয় একটি ‘জাতি পঞ্চায়েত’ এর আগে এলাকার একটি রাজপুত পরিবারকে মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু সেই নিষেধ অমান্য করে একটি ধর্মীয় অনুষ্ঠান এবং সম্প্রদায়ের সমাবেশের সময় ওই পরিবারের একজন সদস্য মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে সমাজপতি ও বিরোধী পক্ষের একাংশ। তর্কাতর্কি থেকে শুরু হওয়া এই বিরোধ দ্রুত রূপ নেয় ভয়াবহ সহিংসতায়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা প্রথমে লাঠি ও রড নিয়ে ভুক্তভোগীর বাড়িতে চড়াও হয় এবং পরিবারের পুরুষ সদস্যদের ওপর হামলা চালায়। এই অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে যখন পরিবারের নারীরা থানার উদ্দেশ্যে রওনা হন, তখনই নেমে আসে চূড়ান্ত বর্বরতা।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment