স্ত্রী প্রবাসে, মধ্যরাতে ডেকে নিয়ে শাশুড়িকে ধর্ষণের অভিযোগ

 


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬৬ বছর বয়সী শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক। এর আগে শুক্রবার রাতে নাসিক ৫ নম্বর ওয়ার্ডের ওমরপুর আইয়ুবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ফয়েজ হক সাকিল ওরফে সাকিল ফকির (২৬) বাগেরহাট জেলার চিতলমারী থানার বড় বাড়িয়া এলাকার মো. জাহিদুল হক ফকিরের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের ওমরপুর আইয়ুবনগর এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে ভাড়া থাকতেন।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী বৃদ্ধার মেয়ে প্রায় ছয় মাস যাবৎ দুবাই প্রবাসী। অভিযুক্ত সাকিল তার ৭ বছর বয়সী মেয়ে ও শাশুড়িকে নিয়ে ওমরপুর আইয়ুবনগর এলাকার মোফাজ্জলের বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন।


১১ মে রাত ৩টার দিকে সাকিল ঘুম থেকে ডেকে শাশুড়িকে নিজের কক্ষে নিয়ে যায়। পরে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর লোকলজ্জা ও ভয়ের কারণে বিষয়টি গোপন রাখেন ভুক্তভোগী নারী।


পরে প্রবাসী মেয়েসহ আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরপরই তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুম বিল্লাহ তাকে গ্রেপ্তার করেন।


সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, শাশুড়িকে ধর্ষণের মতো জঘন্য ঘটনায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।


🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

ফাঁ'স হলো গো'পন তথ্য, গ্রে"ফতারের পর সোহেল স্বীকার করল। যে কারণে রামিসাকে হ...See more

যাত্রাবাড়ী আবাসিক হোটেলে ধ'রা পড়'লো ৫০ বছরের মহিলা ও তার নিজের ছোট...See more

অবশেষে বেরিয়ে আসলো সত্য ঘটনা, সোহেল বলে আমি একা করি নাই আমার সা….