গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
গাজীপুরের কোনাবাড়ীতে তালাবদ্ধ একটি ঘর থেকে ফারজানা আক্তার (৩০) নামে এক গৃহবধূর দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) সন্ধ্যায় উপজেলার নতুন বাজার নিউমার্কেট এলাকার রাজুর বাড়ির একটি টিনশেড কলোনিতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ফারজানা আক্তার রাজধানীর মিরপুরের বিহারি পট্টি এলাকার বাসিন্দা আইয়ূব আলীর মেয়ে। স্বামী মো: বাবুর সাথে তিনি কোনাবাড়ীর ওই ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হঠাৎ করেই কলোনির একটি কক্ষ থেকে তীব্র পোড়া গন্ধ বের হতে থাকে। দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে কয়েকজন স্থানীয় বাসিন্দা টিনের বেড়া কেটে ঘরের ভেতরে ঢুকে মেঝেতে ফারজানার আগুনে পোড়া লাশ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে কেরোসিন তেলের একটি বোতলও উদ্ধার করা হয়।
ঘটনার পর নিহতের স্বামী মো: বাবু (৩৫) ও বাড়ির কেয়ারটেকার রোমানকে (২৭) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
নিহতের স্বামী বাবুর দাবি, বাড়ির কেয়ারটেকার রোমানের সাথে তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল।
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে তাদের মধ্যে সম্পর্ক চলছিল। শুক্রবার সন্ধ্যায় স্ত্রীকে ঘরে রেখে দরজায় তালা দিয়ে আমি বাজারে যাই। পরে খবর পাই, আগুনে পুড়ে তার মৃত্যু হয়েছে।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইফতেখার হোসেন বলেন, ‘ফারজানা আক্তার নামে এক গৃহবধূর দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment