যুবদল নেতার দেহ তল্লাশিতে মিলল পিস্তল-গুলি-গাঁজা

 যশোরের বিরামপুর থেকে একটি পিস্তল ও গাঁজাসহ এক যুবদল নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) যশোরের সদস্যরা। মঙ্গলবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।



আটক রবিউল বিরামপুর এলাকার তাইজুল ইসলামের ছেলে। তিনি নওয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বলে দাবি করেছেন।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম কোতয়ালি থানা এলাকায় অভিযান চালায়। ওই সময় সন্দেহভাজন হিসেবে রবিউল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল উদ্ধার করা হয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, একটি অস্ত্র, তিন রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।


তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রটি কোথা থেকে আনা হয়েছে এবং এর সঙ্গে কোনো অপরাধচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে রবিউলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।


জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা বলেন, বিষয়টি নিয়ে তারা খোঁজখবর নিচ্ছেন। অপরাধী কাউকেই প্রশ্রয় দেবে না যুবদল। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


স্থানীয়রা জানান, রবিউলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া তার নেতৃত্বে এলাকায় মাদক সিন্ডিকেট পরিচালিত হয় বলে অভিযোগ আছে। তার বোন নওয়াপাড়া ইউনিয়নের একটি দলের নেত্রী এবং তিনি নিজে যুবদলের নেতা পরিচয় দেওয়ায় তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পান না কেউ।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

ফাঁ'স হলো গো'পন তথ্য, গ্রে"ফতারের পর সোহেল স্বীকার করল। যে কারণে রামিসাকে হ...See more

যাত্রাবাড়ী আবাসিক হোটেলে ধ'রা পড়'লো ৫০ বছরের মহিলা ও তার নিজের ছোট...See more

অবশেষে বেরিয়ে আসলো সত্য ঘটনা, সোহেল বলে আমি একা করি নাই আমার সা….