৫৪ জেলায় ডিলার নেবে টিসিবি, আবেদন করবেন যেভাবে...See more
দেশের ৫৪ জেলায় ডিলার নিয়োগ দেবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গত ৩০ এপ্রিল টিসিবির অতিরিক্ত পরিচালক (সিএমএস ও বিওবি) মো. আনিছুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ১০ মে থেকে ২৫ মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
ডিলার হতে আগ্রহীদের আবেদন ফি বাবদ ৫ হাজার টাকা (অফেরতযোগ্য) অনলাইন এক-পে (Ekpay) মাধ্যমে জমা দিতে হবে।
দেশের ৫৪ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। জেলাগুলো হলো—ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুর, ঝিনাইদহ, যশোর, মাগুরা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খুলনা, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, পিরোজপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, লালমনিরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, দিনাজপুর।
বিস্তারিত তথ্যের জন্য এই ওয়েবসাইট দেখুন www.tcb.gov.bd
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার নির্দিষ্ট উপজেলার সিটি কর্পোরেশন ওয়ার্ড, পৌরসভা, ইউনিয়নে টিসিবির ডিলার শূন্য আসনে আবেদন করা যাবে। সারাদেশে যে সকল সিটি কর্পোরেশন, ওয়ার্ড, পৌরসভায়, ইউনিয়নে ডিলার শূন্য রয়েছে সেসকল সিটি কর্পোরেশন, ওয়ার্ড, পৌরসভায়, ইউনিয়নে পর্যায়ক্রমে অনলাইনে ডিলার নিয়োগ করা হবে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment